দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা স্বস্তি ফিরেছে। গত ২৪ নভেম্বর পর্যন্ত হালনাগাদ করা তথ্যে দেখা গেছে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী দেশের মোট রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে (তিন হাজার ৪৩৫ কোটি ১৮ লাখ ডলার) দাঁড়িয়েছে। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বা বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে (দুই হাজার ৯৫৩ কোটি ৭৪ লাখ ডলার)। মঙ্গলবার (২৪ নভেম্বর) পর্যন্ত হালনাগাদ করা তথ্যে এই চিত্র উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন। দেশগুলো হলো- ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
চলতি মাসের বিভিন্ন সময়ের তথ্যে রিজার্ভের ওঠানামা লক্ষ্য করা গেছে। ২৩ নভেম্বর নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৩২ বিলিয়ন এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৯ দশমিক ৫১ বিলিয়ন ডলার। ১৯ নভেম্বর এ পরিমাণ ছিল যথাক্রমে ৩৪ দশমিক ৩৮ ও ২৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। ১৭ নভেম্বর ছিল ৩৪ দশমিক ৪৯ ও ২৯ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। এছাড়া ১২ নভেম্বর রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৬৪ ও ২৯ দশমিক ৮২ বিলিয়ন ডলার এবং ১০ নভেম্বর ছিল ৩৪ দশমিক ৯৯ ও ৩০ দশমিক ১২ বিলিয়ন ডলার। ৯ নভেম্বর এই হার ছিল ৩৪ দশমিক ৯৫ ও ৩০ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলার।
এর আগে নভেম্বরের শুরুতে রিজার্ভের পরিমাণ কিছুটা বেশি ছিল। ১ নভেম্বর নিজস্ব হিসাবে ৩৬ দশমিক ২৫ বিলিয়ন এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। ৩ নভেম্বর তা বেড়ে ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন ও ৩১ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে পৌঁছায়। ৪ নভেম্বর রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ও ৩১ দশমিক ৫১ বিলিয়ন ডলার।
উল্লেখ্য যে, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর আমদানি বিল বাবদ ১৬৪ কোটি ২৪ লাখ ৬০ হাজার ডলার পরিশোধের পর গত ৫ অক্টোবর রিজার্ভ কমে ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ও বিপিএম-৬ অনুযায়ী ২৯ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে নেমেছিল। আকু হলো এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে ৯টি দেশের মধ্যে আমদানি-রপ্তানি লেনদেন নিষ্পত্তি করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, আমদানি দায় পরিশোধের পর রিজার্ভের এই ওঠানামা একটি নিয়মিত প্রক্রিয়া।





