পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) তাদের রাজস্ব খাতে বিভিন্ন পদে লোকবল নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে মোট ২৩টি ক্যাটাগরিতে ২৯টি শূন্য পদে আবেদনের সুযোগ রয়েছে। আগ্রহী যোগ্য নাগরিকেরা অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। উল্লেখ্য, পূর্বে প্রকাশিত কোনো বিজ্ঞপ্তির বিপরীতে যদি কেউ ১, ২ ও ১৮ নম্বর ক্রমিকে আবেদন করে থাকেন, তবে তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই। বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পদে ২৩টি ক্যাটাগরিতে মোট ২৯ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে ঘোষিত নিয়ম অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। সমুদ্রগামী জাহাজে নাবিক হওয়ার সুযোগ, সরকারি-বেসরকারি মেরিটাইম প্রতিষ্ঠানে ভর্তির আহ্বান।
পদভিত্তিক বিবরণ ও বেতন স্কেল
- পরিচালক (অর্থ ও হিসাব): ১টি পদ, বেতন গ্রেড-৩ (১,১৩,০০০–১,৪৮,৮০০ টাকা)।
- উপপরীক্ষা নিয়ন্ত্রক: ১টি পদ, বেতন গ্রেড-৫ (৮৬,০০০–১,৩৯,৭০০ টাকা)।
- সহকারী অধ্যাপক (গণিত): ১টি পদ, বেতন গ্রেড-৬ (৭১,০০০–১,৩৪,০০০ টাকা)। তবে যোগ্য প্রার্থী না মিললে প্রভাষক (গ্রেড-৯) হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।
- হিসাবরক্ষণ কর্মকর্তা, অডিট অফিসার, সহকারী প্রোগ্রামার, সহকারী গ্রন্থাগারিক, সিকিউরিটি অফিসার: প্রতিটিতে ১টি করে পদ, বেতন গ্রেড-৯ (৪৪,০০০–১,০৫,৯০০ টাকা)।
- সহকারী প্রকৌশলী (সিভিল): ২টি পদ, বেতন গ্রেড-৯ (৪৪,০০০–১,০৫,৯০০ টাকা)।
- প্রশাসনিক কর্মকর্তা, স্টোর অফিসার, উপসহকারী প্রকৌশলী (সিভিল, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল), নার্স: প্রতিটিতে ১টি করে পদ, বেতন গ্রেড-১০ (৩২,০০০–৭৭,৩০০ টাকা)।
- ডাটা এন্ট্রি অপারেটর, ক্যাটালগার, প্লাম্বার: প্রতিটিতে ১টি করে পদ, বেতন গ্রেড-১৬ (২১,৯০০–৫২,৯০০ টাকা)।
- গাড়িচালক: ২টি পদ, বেতন গ্রেড-১৬ (২১,৯০০–৫২,৯০০ টাকা)।
- অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট: ৩টি পদ, বেতন গ্রেড-১৬ (২১,৯০০–৫২,৯০০ টাকা)।
- অফিস সহায়ক: ৩টি পদ, বেতন গ্রেড-২০ (২০,০০০–৪৮,৪০০ টাকা)।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
সহকারী অধ্যাপক পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিসহ নির্দিষ্ট সিজিপিএ এবং শিক্ষকতার অভিজ্ঞতা ও প্রকাশনা থাকা আবশ্যক। সহকারী অধ্যাপক (গণিত): সংশ্লিষ্ট বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি (এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫.০০-এর মধ্যে ন্যূনতম ৪.২৫ এবং স্নাতকে ও স্নাতকোত্তরে সিজিপিএ ৪.০০-এর মধ্যে ন্যূনতম ৩.৫০ বা ১ম শ্রেণি থাকতে হবে)। কর্মচারীরা (গ্রেড ১৬ ও ২০): ক্যাটালগার পদে স্নাতক বা এইচএসসিসহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা; ডাটা এন্ট্রি অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদে এইচএসসিসহ ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণ ও নির্দিষ্ট টাইপিং স্পিড; প্লাম্বার পদে এইচএসসিসহ ট্রেড কোর্স বা। কর্মকর্তা ও কর্মচারী পদ: গ্রেড ৩–১০–এর জন্য ২০০ টাকা; গ্রেড ১১–১৩–এর জন্য ১৫০ টাকা; গ্রেড ১৪–১৬–এর জন্য ১০০ টাকা এবং গ্রেড ১৭–২০–এর জন্য ৫০ টাকা।
কর্মকর্তা পর্যায়ের পদের জন্য স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং পদভেদে অভিজ্ঞতা প্রয়োজন। পদভেদে অভিজ্ঞতা ও কম্পিউটার পরিচালনা/প্রশিক্ষণের শর্তাবলী প্রযোজ্য।
পরিচালক পদের বয়সসীমা সর্বোচ্চ ৫৫ বছর এবং উপপরীক্ষা নিয়ন্ত্রক পদের বয়স সর্বোচ্চ ৪৫ বছর নির্ধারণ করা হয়েছে।
৩ থেকে ২২ নম্বর ক্রমিকের পদের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর (বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য)। নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩ ধাপে, আসতে পারে সিলেবাসে পরিবর্তন।
কর্মচারী পর্যায়ের পদগুলোর জন্য এইচএসসি, ডিপ্লোমা বা এসএসসি পাসসহ সংশ্লিষ্ট ট্রেড কোর্স বা লাইসেন্সের বাধ্যবাধকতা রয়েছে।
আবেদন প্রক্রিয়া ও ফি
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.prstu.ac.bd) অথবা সরাসরি নিয়োগ পোর্টালে (recruitment.prstu.ac.bd) অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি শিক্ষক পদের জন্য ২০০ টাকা এবং কর্মকর্তা-কর্মচারী পদের ক্ষেত্রে গ্রেডভেদে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত নির্ধারিত রয়েছে।
অনলাইন আবেদন ৮ নভেম্বর ২০২৬ তারিখ থেকে শুরু হয়েছে এবং শেষ হবে ২২ নভেম্বর ২০২৬ তারিখ রাত ১২টায়। আবেদনের পর প্রিন্ট কপি (শিক্ষক পদের জন্য ৫ কপি, অন্যদের জন্য ২ কপি) আগামী ৩০ নভেম্বর ২০২৬ বিকেল ৪টার মধ্যে রেজিস্ট্রার বরাবর পাঠাতে হবে।
- শেষ তারিখ: ও সময়: ২২ নভেম্বর ২০২৬, রাত ১২:০০টা পর্যন্ত।
- বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে ১১১৭ পদে নিয়োগ, সবচেয়ে বেশি জেনারেল নার্স ৪০০।





