সিলেট মেট্রোপলিটন পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ২৪

প্রকাশ:

সিলেট নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) তাদের বিশেষ অভিযান অব্যাহত রেখেছে। এই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পরিচালিত ২৪ ঘণ্টার অভিযানে মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

এসএমপির মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম রোববার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি এবং মাদক কারবারিরা রয়েছেন। এছাড়া মেট্রো অধ্যাদেশ অনুযায়ীও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অন্যদিকে, একই সময়ে মহানগর ট্রাফিক বিভাগ পৃথক অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে মোট ১৪৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। এর মধ্যে ৬৩টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ৮৪টি যানবাহন আটক করেছে ট্রাফিক পুলিশ।

শেয়ার করুন