সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে পাঁচ

প্রকাশ:

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অবস্থিত ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকালে এই দুর্ঘটনাটি ঘটে।

ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনার পরপরই ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল এবং ঘটনাস্থলেই ৩ জন মারা যান।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানিয়েছেন, বিস্ফোরণের পর ৬ জনকে চমেক হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ৫ জনকে মৃত ঘোষণা করেন। আহত অপর একজন বর্তমানে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এখন পর্যন্ত বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। এছাড়া নিহত ও আহত শ্রমিকদের নাম-পরিচয়ও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শেয়ার করুন