সিলেটে আন্তঃজেলা ডাকাত ও ছিনতাইকারী গ্রেপ্তার: ৭ মামলা

প্রকাশ:

সিলেট নগরে পৃথক অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত মো. জামাল হোসেন সবুজ এবং সুইচ গিয়ার চাকুসহ চিহ্নিত ছিনতাইকারী তাজুল ইসলাম রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার নগরীর সদর কোর্ট ও কাষ্টঘর এলাকায় এই অভিযান চালানো হয়।

এসএমপি সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে সদর কোর্ট এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত সদস্য মো. জামাল হোসেন সবুজকে গ্রেপ্তার করা হয়। সে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজীপুর এলাকার মো. নুরুজ্জামানের ছেলে। তার বিরুদ্ধে দুটি অস্ত্র আইন, দুটি ডাকাতি, একটি ডাকাতির প্রস্তুতি এবং দুটি মাদক মামলাসহ মোট ৭টি মামলা রয়েছে। এছাড়া, তার বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও জারি আছে।

একই দিন বিকেল ৫টার দিকে কাষ্টঘর এলাকায় পৃথক অভিযান চালিয়ে সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ী এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে তাজুল ইসলাম রাসেলকে সুইচ গিয়ার চাকুসহ গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এই গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম। তিনি জানান, আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন