ঢাবিতে শিবিরের ম্যারাথন নিয়ে রাশেদ খানের কড়া সমালোচনা

প্রকাশ:

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত ইসলামী ছাত্রশিবিরের ‘লীগ ধর’ নামক ম্যারাথন দৌড় নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা মুহাম্মদ রাশেদ খান। শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, এই ম্যারাথনে অংশগ্রহণকারীদের ৯০ শতাংশ অতীতে আওয়ামী লীগের পেছনে ঠিক এভাবেই দৌড়ঝাঁপ করেছে।

রাশেদ খান তার পোস্টে লেখেন, বিগত ১৬ বছরে ছাত্রলীগ যদি গুপ্ত না থেকে প্রকৃত অর্থে লীগকে পেটাত, তবে তারা দানব হয়ে উঠতে পারত না এবং শেখ হাসিনাও এতদিন ক্ষমতায় টিকে থাকতে পারতেন না। তিনি আরও অভিযোগ করেন যে, জামায়াত-শিবিরের গুপ্ত কৌশলের কারণেই ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছে।

বিএনপি নেতা বলেন, যদি গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতন না হতো, তবে শিবির তাদের কৌশলের অংশ হিসেবে ছাত্রলীগেই থেকে যেত। এমনকি আজকের ম্যারাথনে অংশগ্রহণকারী অনেকেরই তখন লীগের বড় বড় পদে থাকার সম্ভাবনা ছিল বলেও তিনি মন্তব্য করেন।

শেয়ার করুন