১০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জেদ্দায় বাংলাদেশ হজ অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রকাশ:

সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ হজ অফিসের সাংগঠনিক কাঠামোর বেশ কিছু শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ এ কার্যালয়ে প্রবাসী বাংলাদেশি এবং স্থানীয় সৌদি নাগরিকেরা নির্ধারিত পদগুলোতে আবেদনের সুযোগ পাবেন।

তবে যাঁরা ২০২৫ সালের ১৪ আগস্টের পূর্ববর্তী নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন, তাঁদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। আবেদন বাছাই শেষে প্রার্থীদের লিখিত, মৌখিক এবং পদ অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে।

পদ ও বেতন কাঠামো

  • প্রটোকল সহকারী: ১টি পদ, বেতন ৪,৪২৫ থেকে ৬,৮৭৫ সৌদি রিয়াল।
  • কম্পিউটার অপারেটর কাম-ইন্টারপ্রেটার: ১টি পদ, বেতন ৪,৪২৫ থেকে ৬,৮৭৫ সৌদি রিয়াল।
  • কেয়ারটেকার কাম নাইট গার্ড: ১টি পদ, বেতন ২,৮১৫ থেকে ৫,০৯০ সৌদি রিয়াল।
  • ড্রাইভার/গাড়িচালক: ২টি পদ, বেতন ৩,২৫০ থেকে ৫,৫২৫ সৌদি রিয়াল।

বয়সসীমা ও আবেদন প্রক্রিয়া

এসএসসি বা সমমানের সনদের তথ্য অনুযায়ী ২০২৬ সালের ১২ নভেম্বর তারিখে প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে থাকতে হবে। আগ্রহীদের নিজ হাতে লিখিত আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত সরাসরি কিংবা ই-মেইলের (missionhajj@gmail.com) মাধ্যমে জমা দিতে হবে। আবেদনের সাথে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, বৈধ ইকামার ফটোকপি, পাসপোর্টের কপি এবং শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদের কপি সংযুক্ত করা আবশ্যক।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • প্রটোকল সহকারী-১, বেতন: ৪৪২৫–৬৮৭৫ (সৌদি রিয়াল)।
  • কেয়ারটেকার কাম নাইট গার্ড-১, বেতন: ২৮১৫-৫০৯০ (সৌদি রিয়াল)।
  • ড্রাইভার/গাড়িচালক-২, বেতন: ৩২৫০-৫৫২৫ (সৌদি রিয়াল)।
শেয়ার করুন