জুলাই গণ-অভ্যুত্থানে আহত মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশ:

রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে আহত যোদ্ধা মিতুর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে মিতুকে কাছে ডেকে প্রধানমন্ত্রী তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং তার সাহস ও আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করেন।

মিতু চব্বিশের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন। অসুস্থতা সত্ত্বেও তিনি হাসপাতাল থেকে সরাসরি স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে মিতুর এই আন্তরিক সাক্ষাৎ উপস্থিত সবার মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

শেয়ার করুন