প্রেমিকা দিবসের রহস্যময় উপহারে কৌতূহল বাড়ালেন পরীমণি

প্রকাশ:

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি তার ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এবার ‘প্রেমিকা দিবসে’ পাওয়া একটি রহস্যময় শুভেচ্ছাবার্তা ঘিরে নতুন করে কৌতূহলের সৃষ্টি করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ছবিগুলোতে দেখা যায়, তার জন্য পাঠানো হয়েছে ‘প্রেমিকা দিবসের’ শুভেচ্ছাসম্বলিত একটি কেক এবং সাথে একটি হাতে লেখা চিঠি। তবে এই উপহারটি কে পাঠিয়েছেন, তার পরিচয় পুরোপুরি আড়ালেই রেখেছেন পরীমণি।

উপহারের ছবিগুলোর সঙ্গে তিনি একটি ছোট্ট কিন্তু রহস্যময় ক্যাপশন জুড়ে দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, “কিন্তু আমি তো প্রেম করি না।”

পরীমণির এই এক বাক্যের মন্তব্যের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম হয়ে উঠেছে। ভক্তদের মনে নানা প্রশ্ন দানা বাঁধছে—উপহারদাতা আসলে কে? অভিনেত্রীর জীবনে কি নতুন কেউ এসেছেন, নাকি এটি কেবলই বন্ধুত্বের বহিঃপ্রকাশ? যদিও ভক্তদের কৌতূহল বাড়লেও এ বিষয়ে পরীমণি আর কোনো ব্যাখ্যা দেননি। বরং এই রহস্যের জট খুলে সেটি আরো গভীর করেছেন তিনি।

শেয়ার করুন