৫ আগস্ট ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই: ডিবি

প্রকাশ:

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্টকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকির তথ্য নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৫ আগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে এখন পর্যন্ত গোয়েন্দা সংস্থার কাছে কোনো ধরনের হুমকির তথ্য নেই। তবে দিনটিকে সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং রাজধানীজুড়ে আয়োজিত সব কর্মসূচিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম আরও বলেন, বিভিন্ন স্থানে যে কর্মসূচিগুলো রয়েছে, সেগুলোকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে।

শেয়ার করুন