৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিটি নির্বাচনে জামায়াতকে সমর্থন দেবে জাগপা: রাশেদ প্রধান

প্রকাশ:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নিজস্ব উদ্যোগে আলাদাভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম কমিটির এই সিদ্ধান্ত আজ রবিবার রাজধানীর দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় তুলে ধরেন জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান। তিনি জানান, সিটি কর্পোরেশনের মেয়র পদে জাগপা কোনো প্রার্থী দেবে না। এ পদে ১১ দলীয় ঐক্যের শরিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীকে সমর্থন দেওয়া হবে।

নেতৃবৃন্দের উদ্দেশ্যে দেওয়া নির্দেশনায় রাশেদ প্রধান স্পষ্ট করেন যে, যেসব এলাকায় জাগপার নিজস্ব কোনো প্রার্থী থাকবে না, সেখানে জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন দিতে হবে। জোটের অন্যান্য দলের নেতাকর্মীদের সাথে কোনো প্রকার বিবাদে জড়ানো যাবে না বলেও তিনি সতর্ক করেন। এছাড়া নির্বাচনে সুবিধা পাওয়ার আশায় কোনো অপশক্তির সঙ্গে আপস না করার এবং অন্যায়ের কাছে মাথানত না করার আহ্বান জানান তিনি।

বর্তমান সরকারের অধীনে অনুষ্ঠিতব্য নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সংশয় প্রকাশ করে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের প্রসঙ্গ টানেন রাশেদ প্রধান। তিনি বলেন, জাতীয় নির্বাচনে ১১ দলীয় জোটের একক প্রার্থী থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে শরিক দলগুলো স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে স্থানীয় পর্যায়ে আলোচনার মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছাতে পারলে জোটের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদকে অবহিত করে একক প্রার্থী দেওয়ার সুযোগ রাখা হয়েছে। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রসঙ্গ টেনে বর্তমান বিএনপি সরকারের অধীনে আসন্ন নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন রাশেদ প্রধান।

নির্বাচনে আগ্রহী দলীয় নেতাকর্মীদের আগামী ৩০ নভেম্বর সোমবারের মধ্যে সাধারণ সম্পাদকের নিকট লিখিত আবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম এবং ভিপি মুজিবুর রহমান। দলের যে সকল নেতা-কর্মী নির্বাচনে অংশ নিতে আগ্রহী, তাদেরকে আগামী ৩০ নভেম্বর সোমবারের মধ্যে জাগপার সাধারণ সম্পাদকের কাছে লিখিতভাবে আবেদন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন