নেছারাবাদের উত্তর-পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালিত

প্রকাশ:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার উত্তর-পশ্চিম সোহাগদল মাধ্যমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ-২০২৬’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রীন তালুকদার।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবজারভার জার্নালিজম ও বাংলাদেশ সাংবাদিক ফোরামের সাবেক প্রশিক্ষক জনাব মোঃ সেলিম আকন। এছাড়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য জনাব মোঃ এনায়েত হোসেনসহ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ বিল্লাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক জনাব মোসাঃ নাছরিন।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে কবি নজরুল ইসলামের অবদানের কথা তুলে ধরেন এবং নতুন প্রজন্মের কাছে তাঁর সৃষ্টিকর্ম ও আদর্শ পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচারণ করে তাঁর রচিত গান, কবিতা, বক্তব্য ও নৃত্য পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রাণবন্ত পরিবেশনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দমুখর ও উপভোগ্য।

শেয়ার করুন