নান্দাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে ৪ জনের মৃত্যু

প্রকাশ:

ময়মনসিংহের নান্দাইলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) উপজেলার বালিপাড়া–কানুরামপুর সড়কের চরশ্রীরামপুর মাইজপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিক তথ্যানুযায়ী, কানুরামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন হতাহত হন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন এবং হাসপাতালে পাঠান। সেখানে দায়িত্বরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। নান্দাইল মডেল থানার এসআই সায়লা জানান, বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরানোর ব্যবস্থা করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। ঘটনাস্থলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওনা হয়েছেন।

শেয়ার করুন