৩১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে ফুপু ও ভাতিজাকে কুপিয়ে হত্যা

প্রকাশ:

কুমিল্লার মুরাদনগরে জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে ফুপু ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের তথ্যানুযায়ী, জায়গা-জমি নিয়ে দুই পক্ষের মধ্যে অনেকদিন ধরেই বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই সোমবার সন্ধ্যায় তাদের ওপর হামলা চালানো হয়। এই জোড়া খুনের ঘটনায় ওই এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

শেয়ার করুন