সারা দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জন শিশু প্রাণ হারিয়েছে। রবিবার (৫ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।
অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১২ হাজার ৬৩২ জনের হাম শনাক্ত হলো। একই সময়ে ২৪ ঘণ্টায় ৯২৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে, যার ফলে দেশে মোট সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫ হাজার ৬১৮ জনে পৌঁছেছে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭৩৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৬৪৫ জন।




