জাতীয় সংসদের স্পিকার ও সাবেক রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম জানিয়েছেন, পানি সম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রথমবার ভোলা এলাকাটিকে রক্ষার উদ্যোগ গ্রহণ করেছিলেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে তজুমদ্দিন উপজেলা বিএনপি আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিজের রাজনৈতিক আদর্শ ও কর্মজীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষ তাকে এখনো স্মরণ করে। তিনি জানান, লালমোহন থেকে তিনিই সর্বপ্রথম সেনাবাহিনীতে যোগদান করেছিলেন এবং মেজর জিয়াউর রহমান ছিলেন তার প্রশিক্ষক। এ সময় তিনি বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মন্তব্য করে বলেন, তিনি কখনোই ধন-সম্পদ অর্জনের পেছনে ছোটেননি, অথচ বর্তমানে অনেক সংসদ সদস্য হাজার হাজার কোটি টাকা উপার্জন করছেন।
তজুমদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় ও উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্পিকার উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের সুনাম যেন কোনোভাবেই অক্ষুণ্ণ থাকে সেদিকে সবাইকে সচেষ্ট থাকতে হবে। তিনি রাস্তা-ঘাটসহ বিভিন্ন ধরনের উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং তজুমদ্দিন উপজেলাকে পৌরসভায় রূপান্তর করার আশ্বাস প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন হাং, হাসান মাকসুদুর রহমান, বিএনপি নেতা আমিরুল ইসলাম বাসেদ, মহিউদ্দিন জুলফিকার, আনোয়ার হোসেন হাং, জাকির হোসেন মনু এবং মহিলা দল সভাপতি ফরিদা ইয়াছমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় তজুমদ্দিন উপজেলা বিএনপি আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।





