দেশের সব বেসরকারি মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিলের নির্দেশ

প্রকাশ:

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বর্তমান অ্যাডহক কমিটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। গত ২ আগস্ট, রবিবার শিক্ষা বোর্ড এ সংক্রান্ত একটি জরুরি অফিস আদেশ জারি করেছে।

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের গত ৩০ জুলাই প্রদত্ত নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রবিধানমালা, ২০২৫-এর প্রবিধি ৬৪ অনুযায়ী এই আদেশ কার্যকর করা হয়েছে। এর আওতায় সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটির পাশাপাশি মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোও বাতিল বলে গণ্য হবে।

শিক্ষা বোর্ডের আদেশে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোকে দ্রুত নতুন অ্যাডহক কমিটি গঠনের অনুমতি নিতে হবে। এরপর আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শেয়ার করুন