জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সিংড়া গোল-ই-আফরোজ কলেজে ছাত্রদলের কর্মসূচি

প্রকাশ:

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে নাটোরের সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে কলেজ হলরুমে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান লেমন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাসানুল হক হাসান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদৎ হোসেন মিন্টু। এছাড়া ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন। এদের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক মুক্তার হোসেন, সদস্য সচিব উৎপল কুমার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, কাজল সরকার ও ফয়সাল আহমেদ সম্রাট। এছাড়াও কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জনি, সাবেক সদস্য সচিব জুয়েল পারভেজ, বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল ও দপ্তর সম্পাদক মিফতাহুল ইসলাম শাইকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করা হয়। অনুষ্ঠান শেষে কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীরা কর্মসূচির সমাপ্তি ঘটান।

শেয়ার করুন