খাবারে ছত্রাক দেখা দিলে তা ফেলে দিয়ে বাকি অংশ খাওয়া কি আসলেই নিরাপদ?

প্রকাশ:

ফ্রিজে রাখা পাউরুটির ওপর সাদা ছোপ দেখলে অনেকেই দ্বিধায় পড়েন যে এটি ফেলে দেবেন নাকি খাবেন। কেবল যুক্তরাজ্যেই প্রতিবছর সাধারণ পরিবারগুলো প্রায় ৬৬ লাখ টন খাবার এভাবে নষ্ট করে ফেলে। তাই খাবারের অপচয় কমাতে এবং স্বাস্থ্যঝুঁকি এড়াতে ছত্রাক পড়া খাবার সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন। ছত্রাক বা ফাঙ্গাস হলো একধরনের আণুবীক্ষণিক জীব, যা খালি চোখে দেখা যায় না। এগুলো মাইসেলিয়াম নামক সুতার মতো জালিকা তৈরি করে গাছের শিকড়ের মতো খাবারের গভীরে ছড়িয়ে পড়ে। ছত্রাকের রেণু বা স্পোর যখন খাবারের ওপর বেরিয়ে আসে, তখনই আমরা সাদা, সবুজ কিংবা কালচে রঙের তুলার মতো অংশ দেখতে পাই।

সব ছত্রাকই ক্ষতিকর নয়। পাউরুটি ফোলাতে ইস্ট বা ব্লু চিজের স্বাদের জন্য পেনিসিলিয়াম রোকফোর্টির মতো উপকারী ছত্রাক ব্যবহৃত হয়। তবে যেকোনো খাবারে ছত্রাক পড়লে তা চোখ বন্ধ করে খাওয়া উচিত নয়। বিশেষ করে যাদের অ্যালার্জি আছে, তাদের বাড়তি সাবধানতা প্রয়োজন। যুক্তরাজ্যের ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি (এফএসএ) ছত্রাক পড়া যেকোনো খাবার এড়িয়ে চলার পরামর্শ দেয়, বিশেষ করে শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তাদের জন্য এটি জরুরি।

ছত্রাক বিশেষজ্ঞ ডাক্তার প্যাট্রিক হিকি জানান, কিছু খাবার নিজের দায়িত্বে খাওয়া যেতে পারে, তবে ছত্রাক সাধারণত সরাসরি বিষক্রিয়া না ঘটালেও মাইকোটক্সিন নামের মারাত্মক বিষ তৈরি করতে পারে। এই বিষ শরীরে জমলে পরিপাকতন্ত্রের ক্ষতি, লিভার ও কিডনি বিকল হওয়া এমনকি মৃত্যুর ঝুঁকিও থাকে। এছাড়া স্যাঁতসেঁতে শস্যদানা বা বাদামে জন্ম নেওয়া অ্যাসপারজিলাস ছত্রাক থেকে অ্যাফ্লাটক্সিন তৈরি হয়, যা লিভার ক্যানসারের অন্যতম কারণ। দীর্ঘদিন ধরে অল্প পরিমাণে এই বিষ শরীরে ঢুকলে কী ক্ষতি হতে পারে, তা নিয়ে গবেষণা কম হলেও দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি থেকেই যায়।

পাউরুটি নরম ও ছিদ্রযুক্ত হওয়ায় ছত্রাক সহজেই গভীরে ছড়িয়ে পড়ে, তাই ছত্রাক পড়া পাউরুটি একেবারেই খাওয়া উচিত নয়। তবে রুটি বাসি বা শক্ত হয়ে গেলে তা ব্রেডক্রাম্ব হিসেবে ব্যবহার করা যেতে পারে। গাজর বা বাঁধাকপির মতো শক্ত সবজিতে ছত্রাক গভীরে যেতে পারে না, তাই আক্রান্ত অংশের চারপাশে অন্তত ১ সেন্টিমিটার কেটে ফেলে বাকি অংশ খাওয়া যায়। তবে শসা বা টমেটোর মতো নরম সবজি ছত্রাক ধরলে সরাসরি ফেলে দেওয়া উচিত। আপেলের ক্ষেত্রে প্যাটুলিন বিষের ঝুঁকির কারণে ছত্রাক পড়া আপেলের জুস পান করা নিরাপদ নয়। জ্যাম বা আচারের ক্ষেত্রে সামান্য ছত্রাক দেখা দিলে ওপরের স্তর ও কয়েক সেন্টিমিটার নিচ পর্যন্ত ফেলে দিয়ে বাকিটা খাওয়া যেতে পারে, কিন্তু মোটা স্তর জমে গেলে তা ফেলে দেওয়াই শ্রেয়।

আর তখন ওপরটা দেখতে সাদা, সবুজ কিংবা কালচে রঙের তুলার মতো অংশ দেখা যায়।.ভুল করে আবিষ্কার করা জনপ্রিয় ১০ খাবার.সব ছত্রাকই কি বিপজ্জনকআমাদের পছন্দের বেশ কিছু খাবার কিন্তু নিরাপদ ছত্রাক ব্যবহার করেই তৈরি করা হয়।

শেয়ার করুন