২ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির তাইফে হুতি ড্রোন ধ্বংস, ধ্বংসাবশেষে নিহত ১

প্রকাশ:

সৌদি আরবের তাইফ গভর্নরেটে হুতি মিলিশিয়া বাহিনীর উৎক্ষেপণ করা একটি ড্রোন প্রতিহত করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সৌদি সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ড্রোনটি ধ্বংস করার পর এর ধ্বংসাবশেষ মাটিতে পড়ে এক ইয়েমেনি নাগরিক নিহত হয়েছেন।

সিভিল ডিফেন্সের এক মুখপাত্র জানিয়েছেন, ড্রোনটি ভূপাতিত হওয়ার পর ধ্বংসাবশেষ পড়ার খবর পেয়ে জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এই ঘটনায় ইয়েমেনি নাগরিক ছাড়াও আরও দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন সৌদি নারী এবং একজন পাকিস্তানি নাগরিক রয়েছেন। পাকিস্তানি নাগরিকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

সৌদি সিভিল ডিফেন্সের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে যে, ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে ওই এলাকায় বেশ কয়েকটি ভবন এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেয়ার করুন