অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায়ের পর জেরুজালেম ও ফিলিস্তিনের গ্র্যান্ড মুফতি এবং আল-আকসা মসজিদের খতিব শেখ মোহাম্মদ হুসাইনকে আটক করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে জানানো হয়েছে, জুমার খুতবা প্রদান এবং নামাজে ইমামতি করার পরপরই ইসরাইলি সেনারা তাকে আটক করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, আটক করার পর শেখ মোহাম্মদ হুসাইনকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে বা কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এই ঘটনার বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি।





