জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত করতে গিয়ে সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে (৭৭) গ্রেপ্তার করেছে পুলিশ। এই গ্রেপ্তারের নেপথ্যে রয়েছে গ্রেপ্তার হওয়া মাসুদ উদ্দিন চৌধুরীর মুঠোফোনের ফরেনসিক বিশ্লেষণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা গতকাল শনিবার প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তদন্ত সংস্থা জানায়, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার মাসুদ উদ্দিন চৌধুরীর মুঠোফোনটি ফরেনসিক বিশ্লেষণের সময় বেশ কিছু সন্দেহজনক নম্বরের সন্ধান পাওয়া যায়। তদন্তের স্বার্থে এই নম্বরগুলো শনাক্ত করার জন্য পুলিশের সহায়তা চাওয়া হয়। পুলিশের কাছে পাঠানো সেই সূত্র ধরেই পলাতক মোজাফফর হোসেনকে শনাক্ত করা সম্ভব হয় এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়।




