স্থায়ী স্ট্যান্ডের দাবিতে ফরিদপুরে রিকশা শ্রমিকদের বিক্ষোভ মিছিল

প্রকাশ:

শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্থায়ী রিকশা স্ট্যান্ডের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান শ্রমিকরা। বুধবার (২৯ জুলাই) দুপুরে ফরিদপুর শহরের আলিপুর মোড় থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে শ্রমিকরা একটি সমাবেশ করেন।

সমাবেশ শেষে রিকশা শ্রমিক নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেনের নিকট হস্তান্তর করা হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ফরিদপুর জেলা ব্যাটারিচালিত রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান, জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ইকবাল কবির এবং ফরিদপুর জেলা কমিটির উপদেষ্টা নজরুল ইসলাম, শহীদুল ইসলাম ও খোরশেদ আলম।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন যে, শহরের আলিপুর মোড় ও শরীয়তুল্লাহ বাজার সংলগ্ন সড়কে পৌরসভার নির্ধারিত রিকশা স্ট্যান্ড হকারদের দখলে রয়েছে। তারা দ্রুত এসব স্থান হকারমুক্ত করে শ্রমিকদের ব্যবহারের উপযোগী করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন