২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংকিং সেবায় নতুন ফি নির্ধারণ করল কাতার সেন্ট্রাল ব্যাংক

প্রকাশ:

ব্যক্তিগত গ্রাহক এবং অতিক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাংকিং সেবার খরচ আরও স্বচ্ছ ও সহজলভ্য করতে নতুন একটি নির্দেশিকা প্রকাশ করেছে কাতার সেন্ট্রাল ব্যাংক (QCB)।

দেশের তৃতীয় আর্থিক কৌশলপত্রের সাথে সামঞ্জস্য রেখে এই নীতি প্রণয়ন করা হয়েছে, যার মূল উদ্দেশ্য গ্রাহকের অধিকার সুরক্ষা, আর্থিক অন্তর্ভুক্তির প্রসার এবং সেবার স্বচ্ছতা বজায় রাখা। ‘গাইড অন ব্যাংক কমিশন অ্যান্ড ফি সিলিংস কালেক্টেড ফ্রম ইন্ডিভিজুয়ালস অ্যান্ড মাইক্রো-এন্টারপ্রাইজেস’ শীর্ষক এই নির্দেশিকাটি দেশের তৃতীয় আর্থিক খাত কৌশলের সাথে সামঞ্জস্য রেখে প্রণয়ন করা হয়েছে।

নতুন এই নির্দেশিকার মাধ্যমে ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন সেবা বাবদ যে ফি বা কমিশন আদায় করতে পারবে, তার সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই নির্দেশিকার আওতায় ব্যাংকিং সেবাগুলোকে মূলত পাঁচটি প্রধান ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।

বাজার চাহিদা ও গ্রাহকদের বাস্তব প্রয়োজনের ওপর ভিত্তি করে তৈরি এই নীতিমালা ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোর সেবা প্রদানে দক্ষতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

সেবাভিত্তিক ফি ও কমিশনের আওতা

  • আমানত ও হিসাব: সব ধরনের ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা এবং আমানত সংক্রান্ত সেবার চার্জ।
  • কার্ড সুবিধা: ন্যাপস (NAPS) ও হিমিয়ান (Himyan) ডেবিট কার্ড এবং সব ধরনের ক্রেডিট কার্ড ব্যবহারের সুনির্দিষ্ট চার্জ।
  • ঋণ সুবিধা: ঋণ মঞ্জুর ও আনুষঙ্গিক প্রক্রিয়াগত ফি।
  • তহবিল স্থানান্তর: দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্থ লেনদেন বা ট্রান্সফার চার্জ।
  • চেক: চেক বই ইস্যু এবং চেক লেনদেন সংক্রান্ত ব্যাংক কমিশন।

কাতার সেন্ট্রাল ব্যাংকের এই যুগোপযোগী পদক্ষেপ সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য করার পথে একটি বড় মাইলফলক হিসেবে কাজ করবে।

শেয়ার করুন