দিনাজপুরে বিজিবি’র অভিযানে ২ হাজার ১২ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

প্রকাশ:

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছেন। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে ফুলবাড়ী ব্যাটালিয়নের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, ব্যাটালিয়নের অধীন রসুলপুর বিজিবি বিওপি এবং কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা অভিযান দুটি পরিচালনা করেন। অভিযানে মোট ২ হাজার ১২ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সিজার মূল্য ৩ লাখ ১ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি আরও জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি অপরাধীদের আটকের ক্ষেত্রেও পেশাদারিত্বের সঙ্গে দৃঢ় কার্যক্রম পরিচালনা করা হবে।

শেয়ার করুন