দশমিনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ:

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিশেষ মাদক বিরোধী অভিযান চালিয়ে মোঃ ফয়সাল মৃধা (৩২) নামের এক যুবককে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (০৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের নিজাবাদ গোপালদী গ্রামের গয়নাঘাট-নয়া বাঙ্গলি এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ফয়সাল মৃধা নিজাবাদ গোপালদী গ্রামের ইসমাইল মৃধার ছেলে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, এর আগেও দশমিনা থানায় তার বিরুদ্ধে দুটি মাদক মামলা চলমান রয়েছে।

পুলিশের ভাষ্যমতে, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহাবুদ্দিন ও এএসআই নাজমুল হক'সহ পুলিশের একটি দল উপজেলার গয়নাঘাট-নয়া বাঙ্গলি পাকা সড়কের দক্ষিণ পাশে একটি মুদি দোকানের সামনে অভিযান চালায়। মাদক বিক্রির অভিযোগে ফয়সাল মৃধাকে আটক করার সময় তার কাছে থাকা ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

এ বিষয়ে দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, মাদক বিক্রির সুনির্দিষ্ট অভিযোগে ফয়সাল মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

শেয়ার করুন