বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ১০, ক্যাম্পাসে উত্তেজনা

প্রকাশ:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ‘অদম্য জুলাই’ কর্মসূচি পালনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভিসি গেট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার জেরে পুরো ক্যাম্পাস জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছাত্রশিবিরের পক্ষ থেকে ‘অদম্য জুলাই’ শিরোনামে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি চলাকালে তাতে বহিরাগতরা অংশ নিচ্ছে—এমন অভিযোগ তুলে বাধা দেয়া হয়। একপর্যায়ে র‍্যালি থেকে ব্যানার কেড়ে নেয়ার চেষ্টা করা হলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

৫ আগস্ট 'অদম্য জুলাই' কর্মসূচিকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

শেয়ার করুন