৩৬ দিনের আন্দোলনের পর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে কর্মসূচি প্রত্যাহার সিজেপির

প্রকাশ:

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘটনার মধ্য দিয়ে ৩৬ দিন ধরে চলা টানা আন্দোলনের ইতি টানল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে সব আন্দোলনকারীকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদস্থল ত্যাগ করে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে সিজেপির মুখপাত্র সৌরব দাস ও আশুতোষ রঙ্কা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংও উপস্থিত ছিলেন। সিজেপির দাবি ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ, যা পূরণ হওয়ার পর তারা সরকারের আশ্বাসের ওপর আস্থা রেখে ‘সদিচ্ছা’ থেকে এই কর্মসূচি শেষ করার সিদ্ধান্ত নিয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি সরকার তাদের উত্থাপিত অন্যান্য দাবিগুলোও মেনে নিয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা পুলিশি মামলা প্রত্যাহার করা, ভবিষ্যতে তাদের কোনো ধরনের হয়রানি না করা এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মঘাতী হওয়া শিক্ষার্থীদের পরিবারকে নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ প্রদান করা।

শেয়ার করুন