১৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় বজ্রপাতে ছয়জনের মৃত্যুতে জামায়াতের শোক প্রকাশ

প্রকাশ:

পাবনার সদর উপজেলার গোবিন্দপুরের সোনাপাতি বিলে বৃষ্টির সময় আশ্রয় নিতে গিয়ে বজ্রপাতে ছয় কিশোর ও তরুণের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। হতাহতের এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, ৩০ অক্টোবর বিকেলের এই ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানান। আমি শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

বিবৃতিতে তিনি নিহতদের শহীদের মর্যাদা দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং শোক সহ্য করার শক্তি চেয়েছেন। একই সঙ্গে বজ্রপাতে আহতদের দ্রুত সুস্থতার জন্য তিনি দোয়া করেছেন। আল্লাহ তাআলা তাদের শহীদ হিসেবে কবুল করুন এবং এই শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।

শেয়ার করুন