চুয়াডাঙ্গা সীমান্তে ৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

প্রকাশ:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সীমান্তে এক পুরুষ ও দুই নারীসহ মোট তিনজনকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার ভোর ৩টার দিকে উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। তবে বিজিবি’র কঠোর বাধার মুখে বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করতে ব্যর্থ হয়।

বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাধবখালী সীমান্তের ৭০/২-এস পিলারের কাছে অবস্থিত গেট দিয়ে ভোর ৩টার দিকে ওই তিনজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।

বিজিবির টহল দল তাদের বাংলাদেশে প্রবেশের আগেই নজরে আনে এবং শূন্যরেখা থেকে প্রবেশে বাধা দেয়। বিজিবির বাধার মুখে ওই তিনজন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে গিয়ে অবস্থান নেন। পরবর্তীতে ভোর ৫টা ২০ মিনিটের দিকে তারা পুনরায় ভারতের কাঁটাতারের বেড়ার কাছে ফিরে যান।

শেয়ার করুন