কক্সবাজারের উখিয়ায় একটি রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত একটি মাদ্রাসার ওপর পাহাড় ধসে পড়লে ঘটনাস্থলেই ৫ শিক্ষার্থীর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ের মাটি ধসে পড়ার সময় মাদ্রাসাটিতে অনেক শিক্ষার্থী অবস্থান করছিল। এতে আরও প্রায় ৩০ জন শিশু ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। বর্তমানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলমান রয়েছে।
আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।আজ বুধবার দুপুরে উখিয়ায় ৫নং রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।





