৩০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৭৩৩ জন

প্রকাশ:

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৭৩৩ জন ভর্তি হয়েছেন। এই তথ্য গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৫৬ জনের মৃত্যু হয়েছে। মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, আগস্ট মাসে সর্বোচ্চ ৪৩ জন এবং সেপ্টেম্বরের গত ১৩ দিনে ৬০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জুলাই মাসে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৭০ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ হাজার ২৮২ জন ছাড়পত্র পেয়েছেন, যার ফলে এ পর্যন্ত মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪৯ হাজার ৩৭৫ জন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭০১ জন রয়েছেন। এছাড়া খুলনা বিভাগে ৩০২ জন, বরিশালে ১৯১ জন, চট্টগ্রামে ১৯১ জন, ময়মনসিংহে ১১০ জন, রংপুরে ৮৬ জন এবং রাজশাহীতে ৪৫ জন রোগী ভর্তি হয়েছেন।

শেয়ার করুন