মাদারীপুরের শিবচর উপজেলায় অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার মাদবরের চর ইউনিয়নের বাখরের কান্দি ইসলামিক দারুল সুন্নাহ খানবাড়ি মাদ্রাসার সামনে একটি পরিত্যক্ত টয়লেটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে পরিত্যক্ত টয়লেটের পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন জানান, খবর পাওয়ার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত নারীর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।





