১৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্য সফরে মার্কিন সিনেটর ক্রিস মারফি

প্রকাশ:

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান ইরানবিরোধী যুদ্ধের প্রকৃত ক্ষয়ক্ষতি সরেজমিন পর্যবেক্ষণ করতে মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন মার্কিন সিনেটর ক্রিস মারফি। নিজের সফরের শুরুতে কাতারে অবস্থান করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সিনেটর মারফি জানিয়েছেন, এই সফরের অংশ হিসেবে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদও সফর করবেন। যুদ্ধ শুরু হওয়ার পর এই অঞ্চলে সফরকারী প্রথম ডেমোক্র্যাট সিনেটর হিসেবে তিনি এ তথ্য জানান।

সফরের তিনটি প্রধান লক্ষ্যের কথা উল্লেখ করেছেন মারফি। প্রথমত, মার্কিন স্থাপনাগুলোর ওপর যুদ্ধের প্রভাব ও ক্ষয়ক্ষতি সরাসরি পরিদর্শন করা। তিনি মনে করেন, বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে মার্কিন সিনেটের উভয় দলের সদস্যদের সরাসরি উপস্থিত থাকা অত্যন্ত জরুরি। দ্বিতীয়ত, কাতার ও সৌদি আরবের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে সংঘাত নিরসনে চলমান উদ্যোগ ও যুদ্ধের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তিনি।

তৃতীয়ত, ভবিষ্যৎ আঞ্চলিক নীতি নির্ধারণের ক্ষেত্রে নতুন করে ভাবনার তাগিদ দিয়েছেন ক্রিস মারফি। তার মতে, উপসাগরীয় অঞ্চল নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি নতুনভাবে সাজানোর সুযোগ রয়েছে। সংঘাতময় এই সময়ে সরেজমিনে পরিস্থিতি যাচাই এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে মার্কিন কৌশল আরও সুসংহত করাই এই সফরের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন