ভোলার দৌলতখান উপজেলায় ফয়েজ (২৫) নামে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত ফয়েজ উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত শফিজল হকের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফয়েজ শারীরিক প্রতিবন্ধী ছিলেন। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পুকুরে পড়ে যাওয়ার পর উঠতে না পারায় পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে। দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকরুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।





