যুবকরা কারো চোখ রাঙানিকে পাত্তা দেয় না: ডা. শফিকুর রহমান

প্রকাশ:

গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া কাজী আজহার আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার দুপুরে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ, বিশেষ করে যুবকরা কারো চোখ রাঙানিকে পাত্তা দেয় না। তিনি বলেন, 'সাবধান, এখানেই স্টপ। সামনে আর পা বাড়াবেন না। কারো দিকে চোখ রাঙাবেন না।'

তিনি আরও বলেন, 'আপনারা হাজারবার চেষ্টা করলেও আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হতে পারবেন না। কিন্তু আপনারা সেই পথেই পা বাড়াচ্ছেন।' বিএনপির এক জ্যেষ্ঠ নেতার সাম্প্রতিক রংপুর সফর ও বক্তব্যের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, 'আমি কাকে ভোট দেবো, কাকে দেবো না সেটা কি বিএনপি ঠিক করে দেবে?' তিনি আরও যোগ করেন, জনগণের ট্যাক্সের অর্থে দেশের উন্নয়ন হয়, তাই কোনো এলাকার মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করার অধিকার কারো নেই।

জনসমাবেশের আগে সোমবার সকালে সাঘাটায় পৌঁছে নিহত সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের কবর জিয়ারত করেন ডা. শফিকুর রহমান। পরে তিনি নিহতদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন। উল্লেখ্য, গত ২১ জুন সাঘাটার বোনারপাড়া এলাকায় সন্ত্রাসী হামলায় ইসলামী ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী নিহত হন এবং একই ঘটনায় গুরুতর আহত জামায়াতকর্মী সালাউদ্দিন দীর্ঘ চিকিৎসাধীন থাকার পর ৯ আগস্ট মারা যান। এই দুই হত্যাকাণ্ডের বিচার ও জড়িতদের শাস্তির দাবিতে জনসমাবেশটির আয়োজন করা হয়।

গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল ওয়ারেছ আকন্দের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, জেলা আমির ও সংসদ সদস্য আব্দুল করিম, সংসদ সদস্য মাজেদুর রহমান মাজেদ, সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবু এবং জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি রোকনুজ্জামান রোকনসহ অন্যান্যরা। এছাড়া জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল কারযাভী, সেক্রেটারি ফাহিম মণ্ডল, স্থানীয় জামায়াত-শিবির নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা এতে অংশগ্রহণ করেন।

সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া কাজী আজহার আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নিহত সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের হত্যাকারীদের বিচারের দাবিতে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‎সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, গাইবান্ধা জেলা জামায়াতের আমির ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিম, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান মাজেদ, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবু, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি রোকনুজ্জামান রো

শেয়ার করুন