সিঙ্গার বাংলাদেশে ৩০ জন ট্রেইনি ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ

প্রকাশ:

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড নতুন কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ট্রেইনি ব্রাঞ্চ ম্যানেজার’ পদে মোট ৩০ জন যোগ্য প্রার্থীকে নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে তাদের আবেদনপত্র জমা দিতে পারবেন।

নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম স্নাতক বা সম্মান ডিগ্রিধারী হতে হবে। এছাড়া ইলেকট্রনিক ইকুইপমেন্ট, হোম অ্যাপ্লায়েন্স অথবা যেকোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। প্রার্থীর বয়সসীমা হতে হবে ২৪ থেকে ৪০ বছরের মধ্যে।

নির্বাচিত প্রার্থীদের আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক বেতন প্রদান করা হবে। এই পদের প্রধান দায়িত্বগুলোর মধ্যে রয়েছে শাখার বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন, দৈনিক ও সাপ্তাহিক হিসাব রক্ষণাবেক্ষণ, পণ্যের সঠিক প্রদর্শন নিশ্চিত করা, গ্রাহক সেবা প্রদান এবং নতুন গ্রাহক তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান সফর করা।

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় তথ্যাদিসহ হার্ডকপি বা লিখিত আবেদনপত্র সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, গুলশান সেন্টার পয়েন্ট, ২১তম তলা, হাউস # ২৩-২৬, রোড # ৯০, গুলশান-২, ঢাকা-১২১২ ঠিকানায় পাঠাতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ০৩ সেপ্টেম্বর ২০২৬।

শেয়ার করুন