চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন

প্রকাশ:

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামের বন্দরে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার ৬ আগস্ট বন্দর ইসলামী শ্রমিক সংঘের উদ্যোগে শিশুদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পাশাপাশি একটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ ইয়াছিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণমানুষের বাংলাদেশ গড়ার অঙ্গীকার। কিন্তু দুঃখজনকভাবে সরকার জুলাইয়ের সেই আকাঙ্ক্ষার সাথে বেইমানি করেছে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নের পরিবর্তে শ্রমিকসহ সাধারণ মানুষের ন্যায্য অধিকার ও মৌলিক প্রত্যাশা এখনো উপেক্ষিত।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, মহানগর সহ-সভাপতি মকবুল আহমদ ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী সফিউল আলম উপস্থিত ছিলেন।

এছাড়া ফেডারেশনের বন্দর থানা সভাপতি মুজাহিদুল ইসলাম আদনানসহ স্থানীয় শ্রমিক নেতারা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উপস্থিত অন্যান্য নেতাদের মধ্যে ছিলেন আব্দুর রহিম পাঠান, রফিকুল ইসলাম, আমিরুল ইসলাম রুমেল, শাহ আলম, আমান উল্লাহ, রেজাউল করিম, রবিউল হাসান ও সানাউল্লাহ।

শেয়ার করুন