জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালনের অংশ হিসেবে দিনাজপুরে সমাবেশ ও বিজয় র্যালি করেছে বিএনপি ও দলের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে দিনাজপুর গোর এ শহীদ বড়মাঠের জিমনেশিয়াম প্রান্তে জুলাই শহীদ স্মৃতি সৌধের পাশের সড়কে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে জেলা বিএনপির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আখতারুজ্জামান জুয়েল এবং হাসানুজ্জামান উজ্জ্বলসহ জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।





