ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদলের বিষয়টি নিশ্চিত করা হয়।
আদেশের তথ্য অনুযায়ী, পরিবহন বিভাগের মুশফিকুর রহমান তুষারকে চকবাজার জোনে, ট্রাফিক-পল্লবী জোনের তানিয়া সুলতানাকে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগে এবং প্রকিউরমেন্ট বিভাগের শেখ সুরাইয়া ঊর্মিকে পিওএম-পশ্চিমে বদলি করা হয়েছে। এছাড়া চকবাজার জোনের মো. মাহফুজার রহমানকে বঙ্গভবন-নিরাপত্তা-১ শাখায়, নুসরাত ইয়াছমিন তিসাকে ট্রাফিক-পল্লবী জোনে, মোহাম্মদ সাইফুল ইসলামকে পেট্রোল-ক্যান্টনমেন্টে এবং মো. সাকিলুর রহমানকে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইমের উত্তর বিভাগে পদায়ন করা হয়েছে।
বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৬ আগস্টের মধ্যেই বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।





