নাটোরে জুলাই শহীদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা ও আলোচনা

প্রকাশ:

নাটোরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল নয়টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

এই আয়োজনে জেলা প্রশাসন, জেলা পুলিশ, সিভিল সার্জনসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক আসমা শাহীন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ, জুলাই শহীদদের পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানে সংশ্লিষ্ট সকলের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখা এবং জুলাই সনদ বাস্তবায়নের জোর দাবি জানান তারা।

শেয়ার করুন