জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) আয়োজনে শহীদ পরিবারের সদস্য এবং আন্দোলনে আহত যোদ্ধাদের বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি তার বক্তব্যে জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জুলাই যোদ্ধাদের যে তালিকা তৈরি করা হয়েছে, তাতে যাদের নাম বাদ পড়েছে তাদের পুনরায় যাচাই-বাছাই করে নতুন করে অন্তর্ভুক্ত করা হবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে অবদান রাখা এবং আত্মত্যাগকারী মোট ২৬ জন আহত যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।





