বাগেরহাটে একই পরিবারের তিন সদস্যের গলিত লাশ উদ্ধার

প্রকাশ:

বাগেরহাটের কচুয়া উপজেলার রাঢ়ীপাড়া ইউনিয়নের পশ্চিম চাঁন্দেরকোলা গ্রাম থেকে একই পরিবারের ৩ সদস্যের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে নিজ বসতঘর থেকে পুলিশ এই লাশগুলো উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক দিন ধরে ওই ঘর থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। তারা বিষয়টি পুলিশকে অবহিত করলে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে লাশগুলো উদ্ধার করে।

কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ জানান, লাশগুলোর বর্তমান অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ঘটনাটি কয়েক দিন আগেই ঘটেছে। তীব্র দুর্গন্ধের কারণে উদ্ধারকাজে কিছুটা বিলম্ব হয়। পুলিশ ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করছে, তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত জানা সম্ভব হবে।

কচুয়া থানার ওসি (তদন্ত) মাহামুদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উদ্ধার করা লাশগুলো ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হবে।

শেয়ার করুন