শাল্লায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তাজেল ইসলাম গ্রেপ্তার

প্রকাশ:

সুনামগঞ্জের শাল্লা থানা পুলিশ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলার হবিবপুর ইউনিয়নের নারকিল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তাজেল ইসলাম ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, তাজেল ইসলাম ২০১৭ সালে পুলিশের ওপর হামলা ও মাদক মামলা এবং ২০১৯ সালের দু’টি মাদক মামলার আসামি। ২০১৭ সালের একটি মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত হওয়ার পর থেকেই তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত জামিল জানান, তাজেল ইসলাম ২০১৭ সালের মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। ওসি আরও জানান, পুলিশ তাকে দু’দিন আগে সন্দেহভাজন হিসেবে আটক করেছিল। তবে সেই সময় তার এনআইডি কার্ডের সাথে মামলার এজাহারের তথ্যের মিল না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে অন্যান্য মামলার এজাহারের কপির সাথে পরিচয় যাচাই করে তাকে প্রকৃত আসামি হিসেবে নিশ্চিত হওয়ার পর পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন