শ্যামনগরে মাঠে কাজ করার সময় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

প্রকাশ:

সাতক্ষীরার শ্যামনগরে আকস্মিক বজ্রপাতে খায়রুন্নেছা (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার ধুমঘাট মটেরচক গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত খায়রুন্নেছা ওই গ্রামের আব্দুল আজিজ গাজীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের ক্ষেতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের স্বজন ও স্থানীয় ইউপি সদস্য মো. আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মো. শাফিউল আলম পাটোয়ারীও বজ্রপাতে ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন