বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক তরমুজ দিবস

প্রকাশ:

প্রতি বছর ৩ আগস্ট আন্তর্জাতিকভাবে ও মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে জাতীয় তরমুজ দিবস হিসেবে পালিত হয়। দিবসটি কেবল একটি সুস্বাদু ফলের উদযাপন নয়, বরং এটি মানুষের একত্রিত হওয়ার, জ্ঞান ভাগ করে নেওয়ার এবং প্রকৃতির অনুগ্রহ উপভোগ করার একটি সুযোগ। তরমুজ কেবল সুস্বাদুই নয়, এটি স্বাস্থ্যকরও বটে। এতে থাকা ফাইবার ও পানির সংমিশ্রণ শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এবং হজমে উপকার করে। ক্যালোরির দিক থেকে এটি অন্যতম সর্বনিম্ন ফল হওয়ায় ওজন নিয়ন্ত্রণে সচেতন ব্যক্তিদের জন্য এটি একটি আদর্শ খাবার।

তরমুজের টকটকে লাল রঙের পেছনে মূল কারিগর হলো লাইকোপেন, যা একটি শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে কার্যকর। তবে এর আসল জাদু লুকিয়ে থাকে সাদা অংশে। তরমুজের খোসার ভেতরের এই অংশে সিট্রুলিন (C6H13N3O3) নামক উপাদান থাকে, যা শরীরে প্রবেশ করে আর্জিনিনে রূপান্তরিত হয় এবং নাইট্রিক অক্সাইড তৈরিতে সাহায্য করে রক্তনালীকে শিথিল করে, ফলে রক্ত সঞ্চালন উন্নত হয়। তরমুজের প্রতিটি অংশই ভোজ্য, এমনকি খোসাও পুষ্টিগুণে ভরপুর।

ইতিহাস অনুযায়ী, প্রায় পাঁচ হাজার বছর আগে মিশরে প্রথম তরমুজের চাষাবাদ শুরু হয়। দ্বাদশ মিশরীয় রাজবংশের রাজা তুতানখামেনের সমাধি থেকেও তরমুজের বীজ উদ্ধার করা হয়েছে এবং প্রাচীন শিলালিপিতেও এর চিত্র পাওয়া গেছে। ধারণা করা হয়, আফ্রিকার কালাহারি মরুভূমির বাণিজ্যপথে ব্যবসায়ীদের মাধ্যমে তরমুজের বীজ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে নবম শতাব্দীর শেষের দিকে চীনসহ এশিয়ার অন্যান্য অঞ্চলেও এর চাষ বিস্তার লাভ করে। ১৬১৫ সালে জন মারিয়ানির 'দ্য ডিকশনারি অফ আমেরিকান ফুড অ্যান্ড ড্রিঙ্ক' অনুসারে প্রথম ইংরেজি অভিধানে 'তরমুজ' শব্দটি যুক্ত হয়।

বর্তমানে বিশ্বে ১,২০০টিরও বেশি বিভিন্ন জাতের তরমুজ পাওয়া যায়, যার রঙ ও স্বাদ ভিন্ন ভিন্ন। কেবল যুক্তরাষ্ট্রেই তিন শতাধিক জাতের তরমুজ দেখা মেলে। বেশিরভাগ তরমুজ পরিপক্ক হতে ৮৫ থেকে ১০০ দিন সময় নেয়। যদিও তরমুজ চাষের দীর্ঘ ইতিহাস রয়েছে, তবে ঠিক কখন থেকে 'জাতীয় তরমুজ দিবস' পালন শুরু হয়েছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি।

আপনি কি জানেন প্রতি বছর ৩ আগস্ট আন্তর্জাতিকভাবে ও মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে জাতীয় তরমুজ দিবস (National Watermelon Day) হিসেবে পালিত হয়।

তরমুজের চাষ শুরু হয় ২০০০ খ্রিস্টপূর্বাব্দে, প্রায় ৫,০০০ বছর আগে মিশরে প্রথম তরমুজ চাষের রেকর্ড ছিল।

শেয়ার করুন