দেশের ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

প্রকাশ:

দেশের উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আগামী তিন দিনের মধ্যে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল রোববার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় এই আশঙ্কার কথা জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তিস্তা ও দুধকুমার অববাহিকাভুক্ত লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলায় বন্যার ঝুঁকি রয়েছে। বর্তমানে কেবল কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

একই সময়ে সুরমা-কুশিয়ারা, ধরলা এবং সোমেশ্বরী-ভুগাই-কংস অববাহিকার কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ারও সম্ভাবনা রয়েছে। আগামী ৭২ ঘণ্টায় এসব অববাহিকার সিলেট, সুনামগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার নিম্নাঞ্চলে পানি প্রবাহ সতর্কসীমা বা বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে, যার ফলে এলাকাগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

আগামী ৩ দিনে দেশের উত্তরাঞ্চলের ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। একই সময়ে সুরমা-কুশিয়ারা, ধরলা এবং সোমেশ্বরী-ভুগাই-কংস অববাহিকার কয়েকটি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ারও আশঙ্কা করা হচ্ছে।গতকাল রোববার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বন্যা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, বর

শেয়ার করুন