৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্রেতা সংকটে স্থবির বসুন্ধরা সিটি, দিশেহারা ব্যবসায়ীরা

প্রকাশ:

রাজধানীর অন্যতম অভিজাত বিপণিবিতান বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে দীর্ঘ সময় ধরে ক্রেতাদের ব্যাপক ভিড় থাকলেও বর্তমান চিত্র অনেকটাই ভিন্ন। শপিং মলে ক্রেতাদের কিছুটা আনাগোনা থাকলেও কেনাকাটার হার উদ্বেগজনকভাবে কমে গেছে। কাপড়, জুতা, ঘড়ি, জুয়েলারি, ইলেকট্রনিক্স ও মোবাইল ফোনের দোকানগুলোতে ঘুরে দেখা গেছে, ছোট ও মাঝারি ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সংকটে পড়েছেন। অনেক দোকানে বিক্রি নেমে এসেছে অর্ধেকেরও নিচে, আবার কোথাও কোথাও বেচাকেনা বলতে গেলে শূন্যের কোঠায়। ব্যবসায়ীরা বলছেন, জাঁকজমকপূর্ণ এই মার্কেটে এখন আর আগের মতো ভিড় বা কেনাকাটার আমেজ নেই। অভিজাত এই বিপণিবিতানে এক সময় কেনাকাটার ধুম লেগে থাকতো। মার্কেটে নারীদের বিয়ের পোশাক বিক্রি করে তানজিনা ফ্যাশন। বেচাকেনা এমন চললে লসেই তো থাকা লাগবে। আমরা নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি মাসে যে পরিমাণ জুতা বিক্রি করি, রোজার ঈদেও এত পরিমাণ বেচতে পারি না। কিন্তু এ মাসে ঘড়ি বিক্রি করছি হাতেগোনা কয়েকটা।

বিয়ে ও উৎসবের মৌসুম শুরু হলেও তানজিনা ফ্যাশনের মতো প্রতিষ্ঠানগুলো বড় ধরনের লোকসানের মুখে। নভেম্বর থেকে বিয়ের মৌসুম শুরু হয়; তবে ব্যবসায়ে এখনো মন্দা চলছে।

দোকানের মালিক সম্রাট হোসেন জানান, গত বছরের তুলনায় বিক্রি কমেছে প্রায় ৯০ শতাংশ। গত বছর এই সময়ে প্রতি সপ্তাহে অন্তত ২০ লাখ টাকার পণ্য বিক্রি হলেও এখন তা ১ থেকে ১.৫ লাখ টাকায় নেমে এসেছে। অথচ দোকান পরিচালনায় দৈনিক ৯ হাজার ২০০ টাকা খরচ হয়। এছাড়া আলিফ-লাম দোকানের মুকুল বিশ্বাসের ভাষ্যমতে, আগে মাসিক সাড়ে ৪ থেকে ৫ লাখ টাকার বেচাকেনা হলেও এখন তা ১ লাখে নেমেছে। পরিস্থিতি এতটাই নাজুক যে, দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন মেটাতে হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। সিটি শপের মালিক মো. কামাল হোসেন জানান, আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিনি ১ লাখ ৩০ হাজার টাকা লোকসান গুনেছেন এবং ছয় দিনেও ক্রেতার দেখা পাওয়া কঠিন হয়ে পড়ছে। প্রতি মাসেই বাইরে থেকে এনে টাকা ইনভেস্ট করতে হচ্ছে। তবে গত ৬ মাসের মতো কঠিন অবস্থার মুখোমুখি হননি বলে জানান তিনি। কামাল হোসেন বলেন, লসের মধ্যে আছি। তিনি বলেন, আমার চোখের সামনে ওই পাশের একটা দোকানের মালিকানা পরিবর্তন হয়েছে তিনবার। আর যে ক্ষতি হবে তা সামাল দেয়ার ক্ষমতা নাই আমার। একটা সময় এমন যে ছিল যে দোকানের পাশ দিয়ে যাওয়ার সময়ও অনেকে কেনাকাটা করতেন। আমাদের যারা রেগুলার কাস্টমার আছেন, তারাই আসেন। এমনও মাস যায় যখন দোকানের খরচও উঠে না। আমার মনে হচ্ছে, বিভিন্ন ধরনের অস্থিরতার কারণে কাস্টমার কমছে।

পরিচিত ব্র্যান্ডের দোকানগুলোও ক্ষতির হাত থেকে রক্ষা পায়নি। লুবনান ব্র্যান্ডের ম্যানেজার মনির হোসেন জানান, তাদের বিক্রি প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ কমে গেছে। বিশেষ করে মধ্যবিত্ত ক্রেতাদের উপস্থিতি অনেক কমেছে। একইভাবে জুতা ব্যবসায়ীদের অবস্থা আরও শোচনীয়। স্যু গ্যালারির মালিক আতিকুর রহমান অপু জানান, দোকান টিকিয়ে রাখতে তিনি ধার করে ৮ থেকে ১০ লাখ টাকা বিনিয়োগ করেছেন। আগে যেখানে ১৫ জোড়া কেডস বিক্রি হতো, সেখানে এখন সপ্তাহে দুই জোড়াও বিক্রি হয় না। রিসেন্ট, এম টি স্যু’জ ও সুইস মিসের মতো দোকানগুলোর চিত্রও একই।

ঘড়ির বাজারেও মন্দার আঁচ লেগেছে। টাইম জোনের ম্যানেজার সাইদুর রহমান জানান, তাদের বিক্রি ২০ থেকে ৩০ শতাংশ কমেছে। সুইস টাইমের কর্মীরা জানান, আগে যে সময়ে কয়েকটি ঘড়ি বিক্রি হতো, এখন সারাদিনেও তার দেখা মেলে না। এছাড়া শীত মৌসুম হলেও ওভেন ও ওয়াশিং মেশিনের মতো ইলেকট্রনিক পণ্যের চাহিদা বাড়েনি। স্যামসাং শো-রুমের ম্যানেজার জানান, বিদেশি ব্র্যান্ডের বিক্রিও প্রায় ৫০ শতাংশ কমেছে, যা তাদের ধারণার বাইরে ছিল। মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়াকেই এই মন্দার প্রধান কারণ হিসেবে দেখছেন তারা। খানিকটা মন্দার হাওয়া লেগেছে শখের জিনিস ঘড়ির ব্যবসাতেও।

মোবাইল মার্কেটের চিত্র আরও হতাশাজনক। রাফসান টেলিকমের রাহিদ হোসেন বলেন, সপ্তাহের বেশির ভাগ দিনই কোনো বিক্রি থাকে না, শুধু শুক্রবার ৩-৪টি ফোন বিক্রি হয়। আন্তর্জাতিক বাজারে যন্ত্রাংশের দাম বাড়ায় ২৫ হাজার টাকার ফোনের দাম এখন ৩২ হাজার টাকা। ইয়াসরা মোবাইল বিডি’র মালিক আহমেদ অপু জানান, গত তিন মাসের পরিস্থিতি কোভিডের লকডাউনের চেয়েও খারাপ। পুরনো ক্যামেরা ও ফোন নিয়ে কাজ করা ফটো জোনের নাসির উদ্দিন জানান, আগের তুলনায় ক্রেতা সমাগম না থাকায় মুনাফার মুখ দেখা দায় হয়ে পড়েছে। টিকে থাকার এই লড়াইয়ে অনেক ব্যবসায়ীই চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। বিক্রেতারা জানিয়েছেন, ক্রেতা আসছে, ঘুরছে।

শেয়ার করুন