নিয়োগ ও পদায়নের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি প্রাথমিক শিক্ষকদের

প্রকাশ:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ২০২৫ সালের চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা নিয়োগ বিধিমালা-২০২৫ অনুসরণ করে দ্রুত যোগদান ও বিদ্যালয়ে পদায়নের দাবিতে রাজধানীতে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হওয়ার পর তারা শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন। এরপর তারা শাহবাগ থানা ও জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় শিক্ষকদের বিভিন্ন ধরনের স্লোগান দিতে এবং দাবি সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করতে দেখা গেছে।

আন্দোলনরত শিক্ষকেরা জানিয়েছেন, দেশের বিভিন্ন জেলা থেকে আসা সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা সকাল ১১টা থেকে এই অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের ব্যানারে স্পষ্টভাবে ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এ চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ বিধিমালা-২০২৫ অনুযায়ী যোগদান ও বিদ্যালয়ে পদায়নের দাবি জানানো হয়েছে।

এদিকে, শিক্ষক নিয়োগের বিষয়ে নতুন অগ্রগতি জানিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখার পক্ষ থেকে গত ২ আগস্ট প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তাদের যোগদান করতে হবে।

শেয়ার করুন