চট্টগ্রাম নগরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ক্যাডার হিসেবে পরিচিত মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার যশোরের ঝিকরগাছা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, ডেভিড ইমনের গ্রেপ্তার এবং এই অভিযানের সার্বিক বিষয়ে বিস্তারিত তথ্য আগামী বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
এর আগে, গত রোববার রাতে চট্টগ্রাম নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের ওয়াজেদিয়া এলাকা থেকে পুলিশ ডেভিড ইমনের দুই সহযোগীকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফ (২৪)। এদের মধ্যে আসিফ একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।





